অণু গল্প# বিন্দুবাসিনীর আদর #(পার্থ রায়)

টুকটুকি একটা কলেজে পার্ট টাইম পড়ায়। পাশাপাশি পিএইচডি করছে। খুব গুছনো মেয়ে। অবসর পেলেই হল। যত্ন করে দেয়ালের আর আলামারির কোণের, ফ্যানের ঝুল ঝাড়ে। চোখে স্নেহের স্মিত হাসি নিয়ে বিন্দুবাসিনী নাতনিকে দেখেন। সারা মুখে তৃপ্তি। শোকেস পরিষ্কার করে একটা একটা করে শো-পিস বের করে আলতো হাতে নরম কাপড় দিয়ে মুছে জায়গা বদল করে সাজিয়ে রাখবে। ঘেমে নেয়ে ওঠে টুকটুকি। বড্ড মায়া হয় বিন্দুবাসিনীর। নাতনিকে আদর করার জন্য হাত বাড়ান। হাত পৌঁছায় না। কিছু বলতে যান। শোনা যায় না। আসলে ছবির ফ্রেম থেকে শুধু দেখা যায়। আর কিছু করা যায় না।
0 comments

Please login First

201170
5297
2257
7
20

Writers’ list