Masud Rana Akon
DOB – 1996-04-07
Gender – Male
Bio – লেখক পরিচিতিঃ মাসুদ রানা আকন ১৯৯৬ সালের ৪ জুলাই পিরোজপুর জেলার নাজিরপুর থানার পদ্মাডুবি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল কালাম আকন এবং মাতা মুর্শিদা বেগম (বিউটি)। শৈশবকাল থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর; মাত্র সপ্তম শ্রেণি থেকেই লেখালেখির সঙ্গে তাঁর পথচলা শুরু। তিনি বি.এ (অনার্স) ও এম.এ ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বর্তমানে এল.এল.বি অধ্যয়নরত। কবিতার পাশাপাশি তিনি একজন গীতিকার হিসেবেও সক্রিয়। “মা” শিরোনামের অ্যালবামে তাঁর লেখা গান কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আইনুন। দেশীয় বিভিন্ন পত্রিকা ও সাহিত্য ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ “সীমাহীন ভাবনা”। একই বছরে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ “তবুও আশায় বাঁচি”। তাঁর কবিতায় সহজ-সরল ভাষায় ফুটে ওঠে মাটি ও মানুষের জীবনবোধ, যা পাঠকের হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে জায়গা করে নেয়। তিনি বিশ্বাস করেন—সাহিত্য মানুষকে মানবিক করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সেই বিশ্বাস থেকেই তিনি কলমকে সঙ্গী করে তুলে ধরছেন হৃদয়ের গভীর অনুভূতি ও জীবনের কথা। কিছু কথাঃ মানুষ বাঁচে আশায়, আর ভাষা সেই আশার প্রকাশ। কেউ সেই আশার কথা বলে মুখে, কেউ লেখে কলমে। আমিও তেমনই একজন—কিছু কবিতা লিখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার লেখা একটি কবিতাও আপনাদের হৃদয়ে সামান্য জায়গা করে নিতে পারে, তাহলেই আমার লেখালেখি সার্থক।
Total writings:0
| Title | Poet | Comment |
|---|
| Title | Writer | Comment |
|---|

