কথা দিলাম

তোর কাছে চেয়েছিলাম একটা অনন্ত আকাশ।কিন্তু আকাশতো অসীম,
তাই বোধ হয় আমাদের ভালোবাসা কোনো পরিধি পেল না।
পাখিরা যেমন লুকিয়ে থাকে পাতার ভিড়ে,
তেমনই আমার কাছে আশ্রয় খুঁজেছিল তোর ক্লান্ত দুটো চোখ।
কথা দিয়েছিলাম পাসে থাকবো, হাতে হাত রেখে চলবো বাকি পথ গুলো।
আমি কিন্তু এখনও চেয়ে থাকি আকাশের দিকে,
যদি এক হাজার আলোকবর্ষ দূরে কখোনও তুই খুজিস আমাকে।
আমি তারাদের ভিড় পেরিয়ে সেই শূন্যতায় হাত রাখব তোর হাতে।
সেই না-ফেরার দেশে যদি তোর ক্লান্ত একাকিত্ব খোঁজে একটা চেনা ঠিকানা।
আমি আর আমার একলা আকাশ সঙ্গী হবো তোর। কথা দিলাম।
0 comments

Please login First

201345
5297
2257
7
20

Writers’ list