Prose Details

হাস্য খোরাক

স্যার শহরের সব ডাক্তার খেয়ে এসেছি এখন শুধু আপনি বাকি। সব ডাক্তার খেয়ে এসেছেন। হ্যাঁ স্যার আর কি বলবো আপনাকে। কোন ডাক্তারের ঔষধেই কাজ হচ্ছে না। তাহলে কি এবার আপনি আমাকেও খাবেন। না স্যার আপনাকে খাইতে যাব কেন? আমি কি বলছি যানেন স্যার ঔষধ খাইতে খাইতে আমার পেটের ভিতরে ফার্মেসি হয়ে গেছে। তাহলে আমি কি তোমার পেটে যাব কারন ফার্মেসি যখন তোমার পেটে আছে ডাক্তারও তো তোমার পেটের ভিতর থাকবে। আমি তোমার পেটের ভিতরে কোন দিকে ঢোকবো বলতো। মূখ দিয়ে ঢুকবো নিকি। না স্যার একি বললেন মূখ দিয়ে ঢুকলে তো আপনি হজম হয়ে যাবেন। আপনি আমার কানে দিয়ে ঢুকুন। কেন বলছি স্যার জানেন, আমার কান দুটি একদম ব্লক কোন কিছু শুনতে পাই নি। তাহলে তো তোমার কানে কোয়ারী বানানো লাগবে। কোয়ারী বানান আর হাসপাতাল বানান আপনি যা ইচ্ছে তাই করুন। সিস্টার বেলচাটা আনো তো। স্যার এ কি বলছেন বেলচা আবার আনবে কেন। আরে বেলচা মানে বোঝনি, বেলচা মানে তুলা লাগানো শলা। তোমার কানটা পরিষ্কার করতে হবে। তাহলে করুন স্যার। সিস্টার সাবলটা আনো তো। একি স্যার সাবল আবার আনবে কেন? আরে বাবা তুমি কিছু বোঝনি, তুমি বললে আবার শহরের সব ডাক্তার খেয়ে এসছো। সাবল মানে ইঞ্জেকশন আমিতো তোমার মতোই বলছি। স্যার আপনার সাথে কথা বলে খুবই আনন্দ পেলাম। আচ্ছা ঠিক আছে এই নাও ঔষধ লিখে দিলাম সময় মত খাবে।
0 comments

Add your comment here

Use the following form to leave your comment on this prose

Please login First

Statistics

Number of VISITORS 181569
Number of REGISTERED USERS 5291
Number of Writers 2252
Total Number of Poems 7
Total Number of Prose 20

Writers’ list