কল্পতরু

তপতী: এই কটা লুচি খা বুড়ি
বুড়ি: না আমার সময় নেই, আরও তিন বাড়ি কাজ আছে।
তপতী: কটা লুচি খেতে তোর আর কতক্ষন সময় লাগবে! ভাবনা, আরও দুটো বাসন বেশি মাজলি ।
মনে মনে বুড়ি ভাবল,আজ সকালে আর বাসি রুটি খেতে ভালো লাগছিল না, তাছাড়া কাজের বাড়িতে ও দেরি হয়ে যাচ্ছিল।তাই না খেয়েই কোনরকমে বাড়ি থেকে বেরিয়েছিল।এই লুচি তাকে অনেকক্ষন ক্ষিদে ভুলিয়ে দেবে।
কাল রাতে ৩১ডিসেম্বর তপতী আর তার বন্ধুরা সবাই মিলে কিছু টাকা চাঁদা তুলে পিকনিক না করে কয়েকজন পথশিশুকে গরম জামাকাপড় কিনে দিয়ে এসেছিল। তাদের হাসিমুখ দেখে তপতীদের মন ও আনন্দে ভরে উঠেছিল।তপতীর মনে হল,
আমরা যদি একটু একটু করে মাঝে মাঝে অথবা নিদেনপক্ষে বছরের দু একটা দিনও একটু কল্পতরু হতে পারি তাহলে এই পৃথিবীটা হয়ত কিছু মানুষের কাছে বেঁচে থাকার জন্য এত কঠিন হতনা।
0 comments

200477
5297
2257
7
20

Writers’ list