Poem Details

এ লেখা আমার নি


মঞ্চে উঠে অষ্টম শ্রেণির ছাত্র পিকলু বলল - স্যার, এ লেখা আমার না।
পুরস্কার দিতে গিয়ে থমকে গেলেন সভাপতি। জিজ্ঞেস করলেন - তাহলে কার?
পিকলু বলল - আমার বাবার।
সবাই অডিয়েন্সের দিকে দেখতে লাগল। পিকলুর বাবা দাঁড়িয়ে বলল - আমি পিকলুকে লিখতে সহযোগিতা করেছি। তবে এ লেখা আমার না। আমি বিখ্যাত 'জাগো' পত্রিকা থেকে সংগ্রহ করেছি। সাংবাদিক নীলাঞ্জন।
নীলাঞ্জন ওখানেই উপস্থিত ছিল। তিনি দাঁড়িয়ে বললেন - এ লেখা আমারও না। আমি এ অঞ্চলের লোকাল পত্রিকা সম্পাদক ভজহরিবাবুর কাছ থেকে সংগ্রহ করে লিখেছি।
সাংস্কৃতিক মানুষ ভজহরিবাবু মঞ্চে ছিলেন। তিনি বললেন - এ লেখা আমার না। আমিও এখানকার লোকমুখে শোনা কথা লিখেছি।
সভাপতি বললেন - লেখা যারই হোক। আমরা পিকলুর কাছ থেকে এ লেখা পেয়েছি। এবং লেখার মধ্যে অনেক উচ্চমান থাকলেও কিছু পিকলুসুলভ ভাবনা আছে। তাই 'প্রাচীন ঐতিহ্য' এই বিষয়ের উপর প্রবন্ধ প্রতিযোগিতায় পিকলুর প্রবন্ধ এই জেলার সেরা হিসেবে ঘোষণা করা হল।
তুমুল হাততালির মধ্যে পিকলুরও নিজেকে লেখক লেখক মনে হল।
0 comments

Add your comment here

Use the following form to leave your comment on this poem

Please login First

Statistics

Number of VISITORS 167533
Number of REGISTERED USERS 5277
Number of Writers 2244
Total Number of Poems 5
Total Number of Prose 20